বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ প্রধানের গণসংযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সহ¯্রাধিক মটর সাইকেলের বিশাল একটি শোভাযাত্রা সহকারে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও গণসংযোগ করেন। সকালে উপজেলার মহিমাগঞ্জ থেকে মটর সাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে দিনব্যাপী কোচাশহর রাখালবুরুজ ফুলবাড়ী হরিররামপুর নাকাই দরবস্ত ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন শারদীয় দূর্গা মন্দির পরিদর্শন করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com