বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বানারীপাড়ায় কপি কাষ্ট পেষ্ট সংবাদ কর্মীদের দৌঁড়ঝাপে প্রকৃতরা কোনঠাসা

মো.সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥

বানারীপাড়ায় কপি,কাষ্ট ও পেষ্ট মার্কা সংবাদ কর্মীদের দৌঁড়ঝাপের কাছে প্রকৃত সাংবাদিকরা কোনঠাসা হয়ে পড়ছে। এই উপজেলায় একেক জন নামে মাত্র পত্রিকা বা অনলাইন পোর্টালের কার্ড ব্যবহার করে সাংবাদিক বনে যাচ্ছেন। তাদের পত্রিকার মেইলে কে সংবাদ পাঠায় তারও কোন খবর নেই অনেকের কাছেই। তবুও তারা সাংবাদিক। কোন ঘটনায় কি হেড লাইন হতে পারে সেটাও জানে না অনেকেই। এমনকি থানায় বা প্রেসক্লাবে লিখিত অভিযোগ হলে,সেই অভিযোগ ভাঙ্গিয়েও লিখতে পারে না তারা। তাদের সাংবাদিকতার মূলধনই হলো কারো লেখা সংবাদ নাম পাল্টিয়ে নিজ পত্রিকার ই-মেইলে প্রেরণ করা। তবে জাতির দর্পণ নামে পরিচিত এই সংবাদ কর্মীদের কাছ থেকে সাধারণ মানুষ কি আশা করতে পারে। সচেতন মহল মনে করছেন এখন সময় এসেছে কপি,কাষ্ট ও পেষ্ট মার্কাা সংবাদ কর্মীদের প্রতিহত করার। তা না হলে এরাই একদিন মহান পেশা ও সমাজকে কলুষিত করে ফেলবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com