শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ীতে বেফাকের মহাসচিব এর আগমন উপলক্ষে আলোচনা সভা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ বাংলাদেশ ক্বওমী মাদ্রাসার শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব মহোদয়ের শুভাগমন উপলক্ষে দুবলাগাড়ী জামিয়া দারুল উলূম আল-ক্বওমী মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী জামিয়া দারুল উলূম আল-ক্বওমী মাদ্রাসায় আজ ২০ অক্টোবর, ২০১৮খ্রি. রোজ: শনিবার বিকাল ৩:০০ঘটিকার জনাব মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসার চত্ত্বরে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠাগুলোর অগ্রতির উদ্দেশ্যে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়ে কেরামের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন – শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব (দা:বা:)-প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া এমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা, মহাসচিব-বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, প্রধান খলিফা-শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি সাহেব (দা:বা:) এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুফ্তি মোঃ নূরুল আমিন সাহেব (দা:বা:)- শাইখুল হাদিস ও নায়েবে মুহ্তামিম ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা, সহ:মহাসচিব- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, ঢাকা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মেজর মোঃ মফিজুল হক সরকার।

উপস্থিত ছিলেন, অত্র ক্বওমী মাদ্রাসার মোহ্তামিম মাওলানা মোঃ ওমর ফারুক বীন নাছির হাজি, সক্রেটোরী আওরঙ্গজরে আলম, মাওলানা মোঃ আবু বকর সদ্দিকি, মোঃ হাবিব, খরববাড়ির স্টাফ রিপোর্টার আরিফ সরকার সাগর সহ স্থানিয় এবং দুর-দূরান্ত থেকে আসা অনান্য ওলামায়ে কেরামগণ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com