বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গোবিন্দগঞ্জে ৭ মামলার আসামী ৫০২ পিছ ইয়াবাসহ গ্রেফতার

গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা ) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ মামলার অন্যতম আসামীকে ৫০২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

গত ২১ অক্টোবর (রবিবার) রাত সাড়ে ১০ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট থেকে থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত ও মোটর সাইকেল চুরির সিন্ডিকেটের সদস্য ইয়াবা ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ৭ মামলার আসামী শহিদুল ইসলাম জয়পুরহাট কালাই থানার ভাটাহার গ্রামের আবেদ আলীর পুত্র। থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি ও মোটরসাইকেল চুরির ৭ মামলার আসামী শহিদুল চুরির ফাঁকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় ৫০২ পিছ ইয়াবাসহ পুলিশ আটক করেছে। আটককৃত ইয়াবার মূল্য আনুমানিক ২ লক্ষ ৮ শত টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com