বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

২ ভাইকে বিয়ে করে স্বামীর পাওনাদারদের লাগাতার ধর্ষণের শিকার ২ বোন!

আন্তর্জাতিক ডেস্ক: সারা জীবন এক সঙ্গে থাকবেন। সেই ইচ্ছা নিয়ে দুই ভাইকে বিয়ে করেছিলেন দুই বোন। কিন্তু বিয়ের পরেই ক্রমশ তিক্ত অভিজ্ঞতায় শেষে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ঘটনার ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রের বীরার। সম্প্রতি দুই বোন পুলিশের কাছে অভিযোগ করে জানান যে, শ্বশুরবাড়ির লোকেরা তাদের জোর করে অন্যদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করছে।

সেই দুই বোনের অভিযোগ তাদের স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগ, তাদের স্বামীরা অনেকের কাছ থেকে ধারদেনা করেছে। কিন্তু তা না মেটাতে পেরে শেষে বিপাকে পড়ে যায় তাদের স্বামীরা। শেষে বাধ্য হয়ে পাওনাদারদের দাবি মতো নিজের স্ত্রীদের তাদের কাছে পাঠিয়ে দেয় তারা।

সেই দুই বোনের বয়ান অনুযায়ী, পাওনাদাররা লাগাতার ধর্ষণ করে তাদের। শেষে সুযোগ পেয়ে পুলিশের কাছে এসে অভিযোগ জানান তারা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com