বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ভ্রাম্যমা-প্রতিনিধিঃ-বগুড়ার গাবতলী পেরিহাট এলাকায় গরু বেচা কেনাকে কেন্দ্র করে ২১ অক্টোবর সাড়ে ১১ টায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে গাবতলী সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন এনামুল হক (২৮) নামের এক যুবক। এব্যাপারে গাবতলী মডেল থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোরা হিন্দুপাড়া গ্রামের বাবলু মোল্লার ছেলে এনামুল হক ঘটনার দিন গরুর কেনার জন্য স্থানীয় পেরিহাটের উদ্দেশ্যে রওনাহলে পুর্বে ঘটে যাওয়া গরু বেচা কেনা কেন্দ্র বাক বিতন্ডার জের পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা পেরি হাটের পুর্বপার্শ্বে চাতাল সংলগ্ন তিনমাথা মোড়ে পৌছা
মাত্র এনামুলকে একা পেয়ে তার ওপর হামলা করে। এলোপাথারীভাবে দা-বাটাম ও লাঠি সোটা দিয়ে মারপিট করে তার হাত ভেঙ্গে দেয়। পকেটে রক্ষিত গরু কেনার ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন আহত এনামুলকে চিকিৎসার জন্য গাবতলী সরকারী হাসপাতালে ভর্তি করেদেয়। ডাক্তারের পরামর্শ মোতাবেক এেেক্ররে করে দেখাগেছে এনামুলের হাত ভেঙ্গে গেছে। এঘটনায় পর দিন ২২ অক্টোবর আহত এনামুলের বড় ভাই আব্দুর রহিম মোল্লা বাদী হয়ে গাবতলী মডেল থানায় ধোরা এলাকার দুলু ফকিরের ছেলে বেলাল হোসেন, হাসির প্রাং ছেলে এরশাদ ও মজিবর রহমানের ছেলে সাজু মিয়াসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। থানার এস আই শহিদুল ইসলাম অভিযোগটি নিয়ে সরজমিনে তদন্ত করেছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।