বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সাবেক হুইপ শহিদুল হক জামাল’র বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

 

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে

জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপির সংস্কারপন্থী নেতা সৈয়দ শহিদুল হক জামালকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত সাড়ে ৩শ’ মেট্রিক টন ত্রানের চাল তাদেরকে না দিয়ে সম্পূর্ণ আত্মসাৎ করা হয়। এ অভিযোগে করা পৃথক ২০ মামলায় সাবেক হুইপ জামালকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। ২১ অক্টোবর রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম এবং ২য় আদালতে পৃথকভাবে ওই ২০ মামলার অভিযোগ গঠন করা হয়। এ সময় সৈয়দ শহিদুল হক জামাল আদালতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক মো. মিজানুর রহমান। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চসহকারি শেখ মিজানুর রহমান জানান,২০০৬-৭ অর্থ বছরে ঈদের আগে দুঃস্থদের নামে সাড়ে ৩শ’ মেট্রিক টন ত্রানের চাল বরাদ্ধ করা হয়। জানা গেছে ওই রবাদ্ধকৃত চাল দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়নি। এ ঘটনায় ২০০৯ সালের ২৫ জুন দুদকের সহকারী পরিচালক আব্দুর রহিম জোয়াদ্দার বাদী হয়ে প্রকল্প কমিটির সভাপতি ১জন ইউপি চেয়ারম্যান ও ১৯ জন সদস্যের বিরুদ্ধে বানারীপাড়া থানায় পৃথক ২০টি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১২ সালের ১ আগস্ট তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০টি মামলায় এজাহারনামীয়দের সহ শহিদুল হক জামালকে অভিযুক্ত করেন। সৈয়দ শহিদুল হক জামাল বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামের মৃত বজলুল হকের ছেলে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com