বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

দুর্দান্ত জুটি সৌম্য–ইমরুলের – ২৮৭ রানের লক্ষ্যমাত্রার সহজ জয়

জিটিবি ক্রিকেটঃ  দলের জয়ের পাশাপাশি সৌম্য–ইমরুলর দুর্দান্ত জুটি ও শতক চট্টগ্রামের মানুষের জন্য বাড়তি পাওয়াই। সেই সঙ্গে ইমরুল কায়েসও। সৌম্যর প্রতিজ্ঞা ছিল নিজেকে নতুন করে চেনানোর আর ইমরুল পণ করেছিলেন এই সিরিজে যে অসাধারণ ব্যাটিং তিনি করছেন, সেটি চালিয়ে যাওয়ার। ২৮৭ রানের লক্ষ্যমাত্রার সামনে ব্যাটসম্যানদের কাছ থেকে অসাধারণ কিছুরই প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা মিটিয়েছেন সৌম্য আর ইমরুল। দুজনই সেঞ্চুরি পেয়েছেন। দ্বিতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২২০ রানের জুটি গড়ে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি পুরোপুরি হাতের মুঠোয় নিয়ে এসেছেন তাঁরা। এই প্রতিবেদন লেখার সময় জয়ই দেখছিল মাশরাফি বিন মুর্তজার দল। ৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫৮। জয়ের জন্য আর ২৯ রান দরকার বাংলাদেশের। 

২০১৫ সালে ওয়ানডে অভিষেকের পর যে সৌম্যকে ক্রিকেটপ্রেমীরা দেখেছেন, সেই সৌম্যকেই আজ দেখা গেছে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা পেয়েছেন তিনি। ৯২ বলে ১১৭ রান করে হ্যামিল্টন মাসাকাদজার বলে ফিরেছেন তিনি। ইনিংসে তাঁর বাউন্ডারি ৯টির বিপরীতে ছক্কা ৬টি। ইমরুল এই মুহূর্তে ১০৮ রানে অপরাজিত।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com