বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্রাইভেটকার খাদে পড়ে সাত সকালে দুজনের মৃত্যু

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে নগরীর উপকণ্ঠ ভাংড়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো নিমগাছি এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে নিয়ামত আলী (৫৫) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুর গ্রামের মৃত আশরাফ আলী সর্দারের ছেলে আব্দুল মান্নান সর্দার (৫৮)।

রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া থেকে রাজশাহীগামী প্রাইভেটকারটি সকালে ভাংড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক নিয়ামত আলী ও আরোহী আব্দুল মান্নান মারাত্মকভাবে আহত হন।

খবর পেয়ে পুলিশ তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি সেখানকার মর্গে নেয়া হয়েছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com