বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নারী নির্যাতনের মামলায় শ্রীঘরে ইউপি সদস্য কারাগারে

নারী নির্যাতনের মামলায় রাজশাহীর তানোরে ইউনিয়ন পরিষদ সদস্য হাসান আলীকে (৫১) কারাগারে পাঠানো হয়েছে। হাসান আলী ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

সোমবার দুপুরে তানোর থানা পুলিশ তাকে আদালতে নেয়। পরে আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেলে নিজ বাড়ি চান্দুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। তার নামে থানায় আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় আগেও কয়েকবার গ্রেফতার হয়েছিলেন হাসান আলী।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com