শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মাদরাসার টয়লেটে ছাত্রের লাশ

বগুড়া মোকামতলার গণেশপুর হাফেজিয়া মাদরাসার পরিত্যাক্ত টয়লেটে থেকে আল-হাসিব (৪) নামে এক শিশু ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিব শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেল ৪টার পর থেকে ওই মাদরাসার ছাত্র হাসিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এজন্য এলাকায় অনেক খোঁজাখুঁজি এবং মাইকিং করা হয়েছিল। সকালে মাদরাসা কর্তৃপক্ষ পরিত্যাক্ত টয়লেটের ভেতর শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি (অপারেশন) নান্নু খান বলেন, ওই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com