বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ৩

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার মানিকচক বাজার এলাকায় বগুড়া-ঢাকা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম বলেন, মহাসড়কের মানিকচক বাজারে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত (২৭) এক ব্যক্তি নিহত হন।

পরে আহত তিনজন অটোরিকশা যাত্রী ইব্রাহীম (৫), তার বাবা সামিউল ও সাবেদ আলীকে (৪৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহীম ও সাবেদ আলী মারা যান। ইব্রাহীম বগুড়া সদরের শাখারিয়ার সামিউলের ছেলে এবং সাবেদ আলী সদরের কর্নপুরের জয়নালের ছেলে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com