বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

Logo
নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।
Newssmart
Newssmart
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • হোম
  • জেলার সংবাদ
    • কচুয়া
    • চাঁদপুর সদর
    • ফরিদগঞ্জ
    • মতলব উত্তর
    • মতলব দক্ষিণ
    • শাহরাস্তি
    • হাইমচর
    • হাজীগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • স্বাস্থ্যসেবা
  • ভ্রমণ
    • প্রবাস
  • অন্যান্য
    • বিনোদন
    • শিক্ষাঙ্গন
    • শিল্প ও সাহিত্য
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
    • ফিচার
    • নারী ও শিশু
    • অপরাধ-আদালত
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ভিডিও নিউজ
    • রিপোর্ট ছবি ঘর
    • কনভার্টার
সংবাদ শিরোনামঃ
হাজীগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা অবমুক্ত করলেন এমপি মমিনুল হক চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের কালো ব্যাজ ধারণ বনশ্রীতে বাস চাপায় মাইলস্টোন শিক্ষিকা চাঁদপুরের তিশা নিহত র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট এসআরবির যাত্রা শুরু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ হাজীগঞ্জ ইউএনওর কার্যালয়ের দরজায় ব্যতিক্রমী সাইনবোর্ড  চাঁদপুরের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা
Home
জাতীয়, রাজনীতি

টিআইবির প্রতিবেদন মনগড়া, পূর্বনির্ধারিত: ইসি

    meghnapost
  1. ১৬ জানুয়ারী, ২০১৯ / ২৯৫ বার পঠিত

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলন করে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী সংস্থাটি এক গবেষণাপত্র উপস্থাপন করে জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনের প্রতিটিতে এক বা একাধিক ভোটকেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৪১ আসনে পড়েছে জাল ভোট। আর ৩৩ আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে।

২৯৯ আসনের মধ্যে দ্বৈবচয়নের ভিত্তিতে ৫০টি আসনে গবেষণা করে এমন তথ্য দেয় টিআইবি। সে মোতাবেক ৯৪ শতাংশ আসনে নির্বাচনী অনিয়ম হয়েছে। জাল ভোট পড়েছে ৮২ শতাংশ আসনে। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে সিল মারা হয়েছে ৬৬ শতাংশ আসনে।

টিআইবি তার গবেষণাপত্রের ব্যাখ্যায় বলেছে, এ গবেষণায় গুণবাচক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এসব পদ্ধতির মধ্যে রয়েছে- আধেয় বিশ্লেষণ, মুখ্য তথ্যদাতার সাক্ষাৎকার ও পর্যবেক্ষণ এবং ক্ষেত্রবিশেষে সংখ্যাবাচক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচন প্রক্রিয়ারে বিভিন্ন ধাপ পর্যালোচনা করার ক্ষেত্রে পরোক্ষ উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে স্থানীয় পর্যায়ের প্রক্রিয়া পর্যালোচনার ক্ষেত্রে কয়েকটি বাছাইকৃত আসনের বাছাইকৃত প্রার্থীদের কার্যক্রমের ওপর পর্যবেক্ষণ ও সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, এই প্রতিবেদন গবেষণার প্রাথমিক প্রতিবেদন। তারা নির্বাচনে পরের একমাস পর্যন্ত গবেষণা কার্যক্রমটি পরিচালনা করবেন।

বিষয়গুলো নিয়ে বক্তব্য চাওয়া হলে নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, টিআইবি যে প্রতিবেদনটিকে গবেষণা বলে দাবি করছে, তা কোনো গবেষণা নয়। প্রতিবেদন মাত্র। কেননা, গবেষণা করতে যে সকল পদ্ধতি প্রয়োগ করতে হয়, তা এখানে প্রয়োগ করা হয়নি। এটি সম্পূর্ণরূপে মনগড়া প্রতিবেদন। এছাড়া বলা হয়েছে, এটা তাদের প্রাথমিক প্রতিবেদন। তার অর্থই হচ্ছে এই প্রতিবেদন পূর্বনির্ধারিত প্রতিবেদন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আরো বলেন, টিআইবি বলেছে গবেষণাটি গুণবাচক, মুখ্য তথ্যদাতার সাক্ষাৎকার ও পর্যবেক্ষণ, ক্ষেত্রবিশেষে সংখ্যাবাচক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। তথ্য নেওয়া হয়েছে পরোক্ষ উৎস থেকে। এভাবে কোনো গবেষণা হয়?

ভোটের কারচুপির তথ্য নিলে অবশ্যই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে তথ্য নিতে হবে বা অথবা লিখিত কোনো ডকুমেন্ট থেকে তথ্য নিতে হবে, এসব করা হয়নি। কোন সোর্স থেকে কী প্রক্রিয়ায় তথ্য নিয়ে তারা বলছে, ভোটের আগের রাতে সিল মারা হয়েছে-এসব কিছু উল্লেখ নেই। কাজেই এটা কোনো গবেষণা হয়নি।

বাছাইকৃত প্রার্থীদের কাছ থেকে তারা তথ্য নিয়েছে বলা হচ্ছে। এক্ষেত্রে জামায়াতের প্রার্থীদের কাছ থেকে তথ্য নিলেও গবেষণা প্রতিবেদন এক রকম হবে। আর আওয়ামী লীগের প্রার্থীদের কাছ নিলে তো আরেকরকম হবে। টিআইবির গবেষণায় এগুলো স্পষ্ট নয়।

রফিকুল ইসলাম বলেন, আমরা এই প্রতিবেদন আমলে নিচ্ছি না। যদি গবেষণা হতো তবে আমলে নিতে পারতাম।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। সবার জন্য সমান অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। সব দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বৈষ্যমমূলক আচরণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেননি। তার নিকট আত্মীয় প্রার্থী হলেও তার অবস্থান পরিষ্কার করতে পারেননি। নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না। তাই সকল অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত করা উচিত বলে টিআইবি সুপারিশ করে।

টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি সুলতানা কামাল বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি। এটা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, বিতর্কিত হয়। আর এতে প্রশ্ন থেকে যায়, এভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা কতটুকু ভূমিকা রাখবে? একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে পরিচালিত হয়েছে, সেটা ত্রুটিপূর্ণ ছিল। তাই যেখানে যা প্রয়োজন তা করে সামনে উপজেলা পরিষদ নির্বাচন আছে, সেখানে যেন পুনরাবৃত্তি না হয়, নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা নিতে হবে। তাই আমরা বিচার বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ রেখেছি।

গবেষণা প্রতিবেদনেও টিআইবি বলেছে, সরকারী দলীয় প্রার্থীরা সবচেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘণ করেছেন। তাদের প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমাও লঙ্ঘন করেছেন বেশি।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা-১ আসনের একজন প্রার্থী মৃত্যুবরণ করায় পুনঃতফসিলের পর সেখানে আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই আসনে বিএনপি তার প্রার্থী সরিয়ে নিয়েছে।

২৯৯ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৭টি আসন, জাতীয় পার্টি ২২টি আসন, বিকল্পধারা বাংলাদেশ ২টি আসন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২টি আসন, জাতীয় পার্টি-জেপি ১টি আসন ও বাংলাদেশ  তরিকত ফেডারেশন ১টি আসন পেয়েছে। মহাজোট মোট আসন পেয়েছে ২৮৮টি।

অন্যদিকে বিএনপি ৬টি ও গণফোরাম ২টি আসন পেয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট মোট ৮টি আসন পেয়েছে। আর স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ৩ প্রার্থী।

বিএনপি এই নির্বাচন কারচুপির অভিযোগ এনে ফল বাতিল করে নিদর্লীয় সরকারের অধীনে ভোটগ্রহণের জন্য ভোটের দিনই দাবি তুলেছে। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ৩১ ডিসেম্বর ভোটের পরের দিনই গণমাধ্যমকে বলেছেন, ফল বাতিল করে পুনর্নির্বাচন করার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

     এ জাতীয় আরো খবর..

র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট এসআরবির যাত্রা শুরু

প্রধানমন্ত্রীর আশ্বাস : মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, AI অপপ্রচারেও কঠোর বিধিনিষেধ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • সর্বশেষ আপডেট
  • জনপ্রিয় সংবাদ
১

হাজীগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা অবমুক্ত করলেন এমপি মমিনুল হক

২

চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের কালো ব্যাজ ধারণ

৩

বনশ্রীতে বাস চাপায় মাইলস্টোন শিক্ষিকা চাঁদপুরের তিশা নিহত

৪

র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট এসআরবির যাত্রা শুরু

৫

‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ হাজীগঞ্জ ইউএনওর কার্যালয়ের দরজায় ব্যতিক্রমী সাইনবোর্ড 

৬

চাঁদপুরের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

৭

প্রধানমন্ত্রীর আশ্বাস : মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে

৮

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

৯

মতলব-গৌরীপুর সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বাস জব্দ ও জরিমানা

১০

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

হাজীগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ১০ বছরের খাদিজার মৃত্যু

২

শাজাহানপুরে এমপি বাবলুর বিরুদ্ধে সাংবাদিকদের মানব বন্ধন

৩

 গাবতলীর দুর্গাহাটায় বালুর পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালিত। ৪টি মেশিনে আগুন।

৪

পুলিশের বিরুদ্ধে ‘ডাকাতে’র মামলা

৫

এসএসসি পরীক্ষায় ফেল করায় এ কচুয়ায় এক শিক্ষার্থীর আত্মহত্যা 

৬

হাজীগঞ্জে রান্না করতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

৭

নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে সমাজে অসামান্য অবদান রাখছেন গ্রাম ডাক্তার হাফেজ আব্দুল্লাহ

৮

ফলো আফ- মান্দায় নারীলোভী মাদরাসা সুপারের বিরুদ্ধে শালিকা ধর্ষণ মামলা-চলছে হুমকি ধা্মকি

৯

চাঁদপুরে ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের হৃদয়বিদারক মৃত্যু

১০

উপজেলা প্রেসক্লাব হরিপুর আহবায়ক কমিটিতে আহবায়ক মিথুন চৌধুরী ও সদস্য সচিব রাবু সরকার

ফেসবুকে আমরা...
Logo
  • আমাদের সম্পর্কে
  • প্রতিনিধি নিয়োগ
  • আমাদের সাথে যোগাযোগ

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মজিবুর রহমান রনি, 01762092923
অস্থায়ী কার্যালয় : মকিম উদ্দিন সপিং সেন্টার বিজনেস পার্ক (২য় তলা), মধ্য বাজার,হাজীগঞ্জ, চাঁদপুর।
All rights reserved © meghnapost.com
Website Developed & Hosting By ALL IT BD