শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনা মন্ত্রী জানান, এই ৯টি (নতুন ও সংশোধি) প্রকল্পের ব্যয় সরকারি অর্থায়নে করা হবে ১৩ হাজার ৬২০ কোটি ২৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ২৮৫ কোটি ৬১ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ৫২৭ কোটি ৩৯ কোটি টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন- পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।