বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাত দিনের শুভেচ্ছা সফরে আগামী শুক্রবার সৌদি আরব যাচ্ছেন।

সফরের সময় তিনি সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।

সেনা প্রধানের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে সেনাবাহিনী প্রধান ৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মাহাম্মদ রেজা-উল করিম শাম্মী এ তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com