বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কন্যা সন্তান হওয়ায় রাতের আঁধারে মাটিচাপা দিল পরিবার!

আগের দুটিও কন্যা সন্তান। পরিবারের আশা ছিল এবার ছেলে সন্তান হবে। কিন্তু এবারও মেয়ে সন্তানই হল। এরপরই ক্ষোভে ফেটে পড়ে পরিবার।

সদ্য জন্ম নেয়া কন্যা শিশুটিকে বোঝা ভাবতে শুরু করলো পরিবার। ভেবে উঠতে পারছিল না শিশুটিকে নিয়ে তারা কী করবে। উপায় না দেখে মাত্র দুই মাস বয়সেই পৃথিবী থেকে সরিয়ে দিল তাকে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওরা লিলুয়ার ঘুঘুপাড়া বালকসংঘ মাঠ এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ঠিকাদার সঞ্জয় গুপ্তা ও সঙ্গীতা গুপ্তার আগেও দুটি কন্যা সন্তান রয়েছে। তৃতীয়বারও যখন মেয়ে হয় তখন পরিবার খুশি হতে পারেনি। দুই মাস সব ঠিক থাকলেও শেষ পর্যন্ত তারা এমন পৈশাচিক সিদ্ধান্তটি নিয়ে নেয়। সঞ্জয় ও সঙ্গীতা শিশুটিকে মেরে শনিবার রাতের অন্ধকারে মাটি চাপা দিয়ে আসে। তাদের এই কুকাজে পুরো সায় ছিল শিশুটির ঠাকুমা ও ঠাকুরদারও।

রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তারাই খবর দেয় লিলুয়া থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে গুপ্তা পরিবারকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com