বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সালমান মুক্তাদির ও অভদ্র প্রেম’

দেশের অন্যতম সেরা ইউটিউবার সালমান মুক্তাদির। বিভিন্ন সময় নিজের প্রেম ভালবাসা  কিংবা কাজের জন্যও খবরে শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে সব কিছুই পিছনে ফেলে আবার নতুন করে শুরু করাই যেন তার কাজ।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ জয়ী জেসিয়া ইসলামের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে চারদিকে এখন সমালোচনার ঝড় বইছে। আর ঠিক তখনই সব কিছুকে পিছনে ফেলে আবারো কাজে নেমে পরলেন সালমান। ‘অভদ্র প্রেম’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে আবারো দর্শকদের মাঝে হাজির হচ্ছে তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে পোস্ট করে ভক্তদের এমন কথাই জানালেন সালমান মুক্তাদির।

সালমান মুক্তাদিরের পোস্ট করা স্ট্যাটাসে তিনি লিখেছেন, আর মাত্র দুইদিন বাকি। ব্রাউনফিসের ভিডিও তাদের জন্য যারা দুঃখ এবং ভালবাসার গান শুনে ক্লান্ত হয়ে পড়েছেন।

সৌভিক আহমেদ বলেন- গানটি সালমানকে আমি এভাবে বাস্তবে কখনো দেখি নাই। তাই এটা সত্যিই নতুন অভিজ্ঞতা।

এদিকে ‘অভদ্র প্রেম’ মিউজিক ভিডিওটির শুটিং এর দৃশ্যও নিজের শেয়ার করেছেন সালমান মুক্তাদির।

দেখুন তার শেয়ার করা ভিডিও:-

 

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com