বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

যৌনতা খুব স্বাভাবিক বিষয়, বললেন ‘চরিত্রহীন’ অভিনেত্রী!

টালিউড অভিনেত্রী সায়নী ঘোষ। শুধু চলচ্চিত্রেই নয় বরং ওয়েব সিরিজেও রয়েছে তার দর্শকপ্রিয়তা। ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজ দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

তবে ওয়েব সিরিজ মানেই যে খুল্লামভাব এ নিয়ে অনেকটা বিরোধীতাও করলেন এ অভিনেত্রী। সায়নীর কথায়, ন্যুডিটি আর যৌনতা দেখালেই দর্শক সেটার দিকেই ছুটবে বিষয়টা এমন নয়। কোনো গল্প নেই, ন্যুডিটি দেখালেই হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

এদিকে, ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, অনেক ছবি আছে যেখানে বিন্দুমাত্র ন্যুডিটি নেই কিন্তু সেগুলো কোটি টাকার উপর ব্যবসা করে আসছে।

যৌনতা নিয়ে অভিনেত্রী আরো বলেন, গোটা ভারতবর্ষে যৌনতা নিয়ে অশিক্ষা রয়েছে। ন্যুডিটি দেখে টিআরপি বাড়ছে এটা দুঃখজনক। মানুষ নিজেকে এন্টারটেন করার জন্য এমন মাধ্যম বেছে নিচ্ছে যেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। যৌনতা খুব স্বাভাবিক বিষয়। আমাদের যেমন খিদে পায়, ঘুম পায় যৌনতাও ঠিক তেমনি। এই বোধটা ছড়িয়ে দেয়ার জন্য স্কুলে সেক্স এডুকেশন দরকার।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com