বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাওলানা জোবায়ের পন্থীদের আয়োজনে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শনিবার সকাল ১০টা ৪২ মিনিটে এ মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৭ মিনিটে। মোনাজাতে মুসলিমসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করা হয়।

বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের এ মোনাজাত পরিচালনা করেন।

southeast

আখেরি মোনাজাতে অংশ নিতে শুক্রবার ভোর থেকেই মুসল্লিদের ঢল আসতে থাকে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

southeast

মাওলানা জোবায়েরের অনুসারীদের পরিচালনায় দুই দিনের বিশ্ব ইজতেমা আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। আগামীকাল রোববার বাদ ফজর থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় দু’দিনব্যাপী ইজতেমা শুরু হবে। সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com