বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ঢাবি উপাচার্যকে ভিপি নুরের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক : ক্যাম্পাসে প্রবেশ করে প্রথম বক্তব্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। সেই ছাত্রলীগকে চ্যালেঞ্জ করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির উদ্দেশে নুর বলেন, আমি ভিসি স্যারকে চ্যালেঞ্জ করছি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, আর ছাত্রলীগ একটি পদও পায়, তাহলে স্বেচ্ছায় ভিপি পদ ত্যাগ করে চলে যাবো।

আজ ছাত্রলীগের হামলার পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এবং পুন:তফসিল ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্যকালে তিনি এ চ্যালেঞ্জ করেন। এ সময় তিনি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেন।

বক্তব্যের শুরুতে নুর বলেন, আপনার জানেন ২৮ বছর পর ডাকসুতে নির্বাচন হয়েছে। নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের দিকে তাকিয়ে ছিলো সারাদেশ। যখন জাতীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের বিরূপ ধারনা তৈরী হয়েছে, সেই জায়গা থেকে দেশের মানুষ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। কিন্তু দলকানা প্রশাসন নীলনকশা অনুযায়ী যতরকম কারচুপি করা যায়, তার সবই করেছে।

নবনির্বাচিত ভিপি বলেন, এতো কারচুপির পরও আমাকে আর আখতারকে তারা আটকাতে পারেনি। এ সময় ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ বাদ দিয়ে বাকি ২৩ পদে পুনঃনির্বাচনেরও দাবি জানান নুর।
মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com