বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে দেয়ালচাপা পড়ে স্বামী কাপাতুল্লাহ (৫২) ও স্ত্রী আজিরন খাতুনের (৪২) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পরিত্যাক্ত একটি মাটির ঘরের দেয়াল ভাঙতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান জানান, হরিরামপুর গ্রামে স্বামী-স্ত্রী মিলে তাদের পরিত্যাক্ত একটি মাটির ঘর সকাল থেকে ভাঙা শুরু করেন। দুপুরের দিকে একটি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। এলাকাবাসী উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লিপু সুলতান তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।