বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিশুকে যৌন হয়রানি করে আত্মগোপনে ইউপি সদস্য

লক্ষ্মীপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে উঠেছে। এ ঘটনায় ওই শিশুর মা শনিবার (১৮ মে) রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।

তবে ঘটনার পর থেকে ইউপি সদস্য আবু সিদ্দিক আত্মগোপনে রয়েছেন। তিনি সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

শিশুর স্বজনরা জানায়, শুক্রবার (১৭ মে) বিকেলে ইউপি সদস্য আবু সিদ্দিক শিশুর মায়ের খোঁজে তাদের বাড়িতে যায়। বাড়িতে শিশুটিকে একা পেয়ে আবু সিদ্দিক ঘরে নিয়ে যৌন হয়রানি করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থেকে ইউপি সদস্য আবু সিদ্দিক আত্মগোপনে রয়েছে।

তবে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ঘটনাটি আমি শুনেছি। থানা পুলিশ এখন ঘটনাটি তদন্ত করছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিশুর পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com