বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

এমপি হয়েই আজমীর শরীফে সিন্নি দিলেন নুসরাত

বিনোদন ডেস্ক : সবেমাত্র রাজনীতির মাঠে তার পদার্পণ। কিন্তু প্রথম চালেই বাজিমাত করেছেন টলিউডের দাপুটে অভিনেত্রী নুসরাত জাহান। তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন এই তারকা প্রার্থী। ভোটের ব্যবধান ৩ লক্ষ ৫০ হাজার ৩৬৯।

টলিউডের নরম গদি ছেড়ে এবার দিল্লির লোকসভায় স্থান করে নিতে পেরে স্বভাবতই খুশি এই টলি-কন্যা। ভোটে জেতার পরই নায়িকা পৌঁছে যান খাজা শরীফ নওয়াজ- আজমির শরীফের দরগায়। সেখানে গিয়ে প্রার্থনাও করেন তিনি। সেই ছবিও তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

বরাবরই মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে চেয়েছেন নুসরাত। অন্তত, ভোট-প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমকে দেওয়ে সাক্ষাতকারে তেমনটাই জানিয়েছেন তিনি। নুসরাতের কথায়, বসিরহাটের মানুষ এবং মুখ্যমন্ত্রীর ভরসায় মানুষের জন্য কাজ করতে এগিয়ে এসেছেন তিনি। মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন তিনি তা এখন সময়ের অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com