শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পুলিশের চাকরিতে নিজ গ্রামের ৭ জনকে নিয়োগের সুপারিশ এমপির

পুলিশ কনস্টেবল নিয়োগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ বিএইচ (বজলুল হক) হারুন নিজ গ্রাম গালুয়ার সাত প্রার্থীর জন্য সুপারিশ করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার বরাবর করা ওই সুপারিশপত্রে তিনি মোট এগারো জনের জন্য সুপারিশ করেন। তার স্বাক্ষরিত চিঠিটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।গত ২২ জুন বিএইচ হারুন সংসদ সদস্যের প্যাডে পুলিশ সুপারের উদ্দেশে লেখেন, ‘ঝালকাঠি জেলার পুলিশ বিভাগে আপনার অধীনে পুলিশ কনস্টেবল (পুরুষ এবং মহিলা) পদে কিছুসংখ্যক লোক নিয়োগ করা হবে। ওই পদের জন্য আমার নির্বাচনি এলাকার তালিকা দেওয়া হলো। নিম্নলিখিত প্রার্থীদেরকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হলো।’

ওই সুপারিশপত্রে রাজাপুর উপজেলার নয়জন ও কাঠালিয়া উপজেলার দুজন রয়েছেন। তাদের মধ্যে দুজনকে বিশেষভাবে টিক চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন বাংলা ট্রিবউনকে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমি সুপারিশ করতেই পারি। আমার কাছে যেই আসে তাকেই আমি ডিও লেটার দিই, যাতে সে চাকরি পায়। এক্ষেত্রে আমি কারও কাছ থেকে কোনও আর্থিক সুবিধা নিয়েছি কিনা সেটি দেখার বিষয়। এটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না।’

উল্লেখ্য, গত ২৪ জুন ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com