বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : তুরস্কের ইস্তাম্বুলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সে দেশের ভূমিকম্প নিরীক্ষণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার মারমারা সাগরে উদ্ভূত ভূমিকম্পটি ইস্তাম্বুলে শক্তিশালীভাবে আঘাত হানে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের শিলিভ্রি জেলা ছিল ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পটি ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় এসেছিল।

ফলে ইস্তাম্বুল ছাড়াও বেশ কয়েকটি শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ইস্তাম্বুলের স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে জানাতে পারেনি।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৩২ মিনিটে ভূমিকম্প হয়। তবে কোন কোন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সেখানে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com