বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ইউক্রেনে কার্গো বিমান জরুরি অবতরণের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। জানা গেছে, দেশটির এভিভ শহরের পশ্চিমাঞ্চলীয় বিমানবন্দরের কাছে ঘটনাটি ঘটেছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সোভিয়েত নকশার চার ইঞ্জিনবিশিষ্ট আন্তনভ-১২ বিমানটি। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ১৩ দশমিক সাত কিলোমিটার দূরে ছিল। ইউক্রেইনের জরুরি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, কার্গো বিমানটি এভিভ থেকে স্পেনে যাচ্ছিল। তবে বিমানটিকে পুড়ে যেতে দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত বিমান থেকে ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২৯ মিনিটের দিকে বিমানটির একজন ক্রু জরুরি অবতরণের খবর দেন। তার পর বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে উড়োজাহাজটি পাওয়া যায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্র : রয়টার্স