বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

অষ্টমীতে প্রথম দেখায় প্রেম, মণ্ডপেই বিয়ে

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বাঙালি হিন্দুদের প্রাণের উৎসব দুর্গাপূজা। পূজার সময় প্রেমে পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। কিন্তু তাই বলে যেদিন দেখা সেদিনই প্রেম এবং সেদিনই বিয়ে! এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

সংবাদ প্রতিদিন জানায়, এ ঘটনা সিনেমার প্রেমকেও যেন হার মানিয়েছে। স্বাভাবিকভাবেই বিশ্বাস না হওয়ার মতোই ঘটনা।

জানা যায়, মাস তিনেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপ হয়েছিল সুদীপ ঘোষাল ও প্রীতমা বন্দ‍্যোপাধ‍্যায়ের। কথা বলতে গিয়ে প্রথম থেকেই প্রীতমাকে মনে ধরে সুদীপের।

দুজনে প্রায়ই বলতেন, একদিন দেখা করবেন। কিন্তু নানাভাবে সেটি হয়ে ওঠেনি কখনো। শেষমেশ ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে পূজাতে দেখা হলো তাদের। কথাবার্তা-আড্ডা, হাত ধরে হাঁটা, আলিঙ্গনের মাধ্যমে দুজনে এতই প্রেমে মজে যান যে, সঙ্গে সঙ্গেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়ে ফেলেন তারা।

প্রথম দেখা হওয়ার চার ঘণ্টার মধ্যে হিন্দমোটরের এক পূজামণ্ডপে গিয়ে প্রীতমার সিঁথিতে সিঁদুর ভরে দেন সুদীপ। হাসিমুখে দুর্গা দেবীকে সাক্ষী রেখে সুদীপের সঙ্গে বিয়েতে আবদ্ধ হন প্রীতমা।

এদিকে অকস্মাৎ এই বিয়েতে তাদের পরিবারও খুশি। ছেলের বউকে বুকে টেনে নিয়েছেন শাশুড়ি। জামাইকেও বেশ মনে ধরেছে প্রীতমার বাবা-মায়ের। সুদীপের মা বলছেন, “ছেলে বাড়ি ঢুকেই যখন বলল ও বিয়ে করে এসেছে, একটু অবাকই হয়েছিলাম। তবে বউমাকে আমার খুব পছন্দ হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com