বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সিরিয়ায় চলছে তুর্কি বাহিনীর অভিযান। আর সেই অভিযানের সমালোচনা করায় দেশটির একশ ২১ জন বাসিন্দাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন তুরষ্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোইলু। তার দাবি, শান্তিপ্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় এই অভিযানের সমালোচনা করে সরকারকে অপমানিত করেছে।
দেশটির পুলিশ আটকের ব্যাপারে জানায়, সন্ত্রাসবাদী গুজব ছড়ানোর অপরাধে সোস্যাল মিডিয়ায় পোস্টদাতাদের বিরুদ্ধে তদন্ত চলছে। মোট একশ ২১ জনকে আটক করা হয়েছে। এছাড়া আরো অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে।
সম্প্রতি তুরস্ক সীমান্তের কাছে উত্তরপূর্ব সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর থেকেই বাড়ছিল তুরস্কের হামলার আশঙ্কা। আর সেই শঙ্কাই বাস্তবে আসে তুর্কি সেনা সদস্যরা হামলা চালায় উত্তরপূর্ব সিরিয়ায়। আর এ নিয়ে চলছে বিশ্বব্যাপী আলোচনা সমালোচনা।