বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আবরার হত্যার প্রতিবাদে কানাডার ক্যালগেরিতে মানববন্ধন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ক্ষোভ এখন শুধু বুয়েটের ক্যাম্পাসে সীমাবদ্ধ নেই। প্রতিবাদ আর বিচারের দাবিতে স্লোগান উঠছে দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসেও। কানাডার অন্যতম নগর ক্যালগেরিও এর ব্যতিক্রম নয়।

গত সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ক্যালগেরির বাংলাদেশ সেন্টার প্রাঙ্গনে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায় অ্যাসোসিয়েসনস অফ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স আলবার্টা, কানাডা (এবেক) সদস্যরা।

‘জাস্টিস ফর অবরার’ প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে শামিল হন শতাধিক প্রকৌশলী। আলবার্টার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com