বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আজিজ মোহাম্মদের দুই ভাতিজাকে গ্রেপ্তারে উদ্যোগ নেই

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাড়িতে অবৈধ মদের বার ও ক্যাসিনো কারবার চালানোর ঘটনায় তাঁর দুই ভাতিজা ওমর মোহাম্মদ ভাই ও আহাদ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বাড়িতে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক অবৈধ মালামাল উদ্ধারের তিন দিন পার হলেও দুজনের অবস্থান শনাক্ত করতে এবং দেশত্যাগে বন্দরে সতর্ক বার্তা পাঠায়নি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একাধিক সূত্র জানিয়েছে, আহাদ মোহাম্মদ এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে সীমান্তে সতর্কতা জারির জন্য ওমর মোহাম্মদের পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেনি ডিএনসি। এদিকে গতকাল মঙ্গলবার আজিজ মোহাম্মদের বাসার দুই তত্ত্বাবধায়ক নবীন মণ্ডল ও পারভেজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলেও রিমান্ড আবেদন করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com