বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সিরিয়ায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পশ্চিম শহর আফরিনে ঘটা এই গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ৮ বেসামরিক নাগরিক। এছাড়া গুরুতর আহত হয়েছেন ১৪ জন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ‘আনাদুলু’।
জানা গেছে, শহরের সিটি সেন্টারের একটি বাজারে এই গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এর পেছনে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাত রয়েছে।