বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের জন্য দেশটির একটি বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের বেধে দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হয়েছে রবিবার। কিন্তু ইমরান খান পদত্যাগ করেননি। ফলে রবিবার সন্ধ্যায় রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।
এদিকে আল্টিমেটাম শেষ হলেও ইমরান পদত্যাগ না করায় ক্রমেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। পরিস্থিতি জটিল রুপ ধারণ করতে পারে এমন শঙ্কায় ইমরান খানের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে লাখো জনতার অবস্থান থেকে পদত্যাগে ইমরান খানকে দুই দিনের সময় দেয় জমিয়তে উলামায়ে ইসলাম। পদত্যাগ না করায় রবিবার যে বৈঠক হচ্ছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মন্তব্য করেছে পাকিস্তানের প্রধান সংবাদমাধ্যম দ্য ডন।
মূলত নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে লাখ লাখ সমর্থক নিয়ে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করে জমিয়তে উলামায়ে ইসলাম। বৃহস্পতিবার রাত থেকে কয়েক লাখ কর্মী- সমর্থকসহ রাজধানীতেই অবস্থান করছেন মাওলানা ফজলুর রহমান।