বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফ্রান্সে উল্টে গেল বাস : আহত ৩৩

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ফ্রান্সে একটি বাস উল্টে গিয়ে ৩৩ জন আহত হয়েছেন। বাসটি প্যারিস থেকে লন্ডন যাওয়ার পথে উত্তর ফ্রান্সে দুর্ঘটনায় পড়ে। স্থানীয় সময় রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, আহত যাত্রীদের মধ্যে ১১ জনই ফরাসি। বাকি ২২ বিদেশির মধ্যে ১০ জন ব্রিটেনের, পাঁচজন যুক্তরাষ্ট্রের, দু’জন রোমানিয়ার এবং একজন করে স্পেন, অস্ট্রেলিয়া, মরিশাস, জাপান এবং শ্রীলঙ্কার নাগরিক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের যাত্রীদের মধ্যে ২৯ জন অল্প আঘাত প্রাপ্ত হয়েছেন। বাকি চারজন গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস দপ্তর  জানিয়েছে, এই দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

সূত্র : বিবিসি, গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com