বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

স্পিকারের সঙ্গে আইসিআরসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) প্রতিনিধিদলের প্রধান মি. পিয়ের দ্যোখব সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার সাক্ষাৎকালে তারা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা, রেডক্রসের কার্যক্রম, হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, রেডক্রসের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে রেডক্রস বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। দুর্যোগ মোকাবেলায় এ সংস্থা অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পিয়ের দ্যোখব বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল। এক্ষেত্রে রেডক্রস দুর্যোগ মোকাবেলায় গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখছে। তিনি তরুণ সংসদ সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com