বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আজ বাদ আসর খোকার কুলখানি

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বিএনপির ভাইস চেয়ারম্যান, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কুলখানি আজ শুক্রবার (১৫ নভেম্বর)।

রাজধানীর গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন মাঠে বাদ আসর এই কুলখানি অনুষ্ঠিত হবে বলে গতকাল বৃহস্পতিবার বিএনপির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাদেক হোসেন খোকার কুলখানিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী, মরহুমের শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনদের উপস্থিত থাকার জন্য দলটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাকও বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সবাইকে উপস্থিত থাকতে।

গত ৪ নভেম্বর নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান সাদেক হোসেন খোকা। পরে তাঁর মরদেহ দেশে আনা হয় এবং পাঁচ দফা জানাজা শেষে গত ৭ নভেম্বর রাজধানীর জুরাইন কবরস্থানে মা-বাবার পাশে তাঁকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com