বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কাশ্মীরে সেনা ট্রাকে বিস্ফোরণ, এক জওয়ান নিহত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : জম্মু-কাশ্মীরে আবারো হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, নিয়ন্ত্রণ রেখার কাছে পাল্লানওয়ালা সেক্টরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় অন্তত একজন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।

ভারতের সেনাবাহিনী বলছে, রবিবার সেনাবাহিনীর ট্রাকে করে যাত্রা করার সময়ই হামলা চালায় সন্ত্রাসীরা। আহতদের উধমপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জওয়ানের মৃত্যু হয়।

জানা গেছে, আখনুর সেক্টরে একটি বিস্ফোরণে দু’জন সেনা জওয়ান আহত হয়েছেন। সেনা ট্রাকে চড়ে জওয়ানরা সফর করার সময়ই বিস্ফোরণটি ঘটানো হয়।

এরই মধ্যে রাজৌরির নৌশেরা সেক্টরে আজ আবারো সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। জনবসতি লক্ষ করে তারা গুলি চালাতে থাকে। তার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com