বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নয়ন রায়,জিটিবি নিউজ টুয়েন্টিফোর,ঢাকা : বর্তমানে ফেসবুক অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।তবে এই ফেসবুক যেমন উপকার করছে তেমনই ক্ষতি করে যাচ্ছে। এখন বিভিন্ন ভুয়া অনলাইন সপ এর ভুয়া পত্রপত্রিকার নাম দিয়ে আইডি খুলে তাতে সাংবাদিক নিয়োগের নামে প্রচুর অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে। তেমনই এক সংবাদ পত্রিকার নাম “দৈনিক গণজাগরণ কণ্ঠ”। কে বা কারা আছেন এর মূলে তা জানা নেই তবে সম্পাদকের নাম দেয়া আছে আহম্মেদ বাবু। মোবাইল নম্বর ০১৩১৫৪৯৮৮৮৯। আবার তাতে বিকাশ বা রকেট এর নম্বর দিয়ে অর্থ নেয়া হচ্ছে ০১৩১৬২৬৯৫৬৪। এদের ঠিকানা কাজি নজরুল ইসলাম এভিনিউ দেয়া থাকলেও কোন অফিস পাওয়া যায়নি খুঁজে। আইডি কার্ড, স্তিকার, গেঞ্জি, ইত্যাদি দেয়ার কথা বলে ৫৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন মানুষের কাছে থেকে বিভিন্ন পরিমান অর্থ নেয়া হয়েছে বলে এক ভুক্তভোগী জানায়।