বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ইরানে ১০৬ বিক্ষোভকারী নিহত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ইরানে সরকারি বাহিনীর অভিযানে ১০৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশটিতে যে বিক্ষোভ চলছে তা কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরানি সরকার।

ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দাবি করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি এ কথা জানিয়েছে।

ওই বিবৃতিতে অ্যামনেস্টি জানিয়েছে, ইরানের সরকারি বাহিনী ২১টি শহরে অভিযান চালিয়েছে। এই অভিযানে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছেন। নির্ভরযোগ্য প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই মানবাধিকার সংস্থাটি মনে করছে, নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ, কোনো কোনো প্রতিবেদনে ২ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, অ্যামনেস্টির এই বিবৃতি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়াও জানায়নি তেহরান। হাতহতদের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরান সরকার।

সূত্র:  দ্য গার্ডিয়ান, আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com