বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আপনার মতো কাগুজে বাঘ সকাল–বিকাল নাশতা খাই, শাজাহান খানকে নিক্সন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মাদারীপুর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও শ্রমিকনেতা শাজাহান খানকে উদ্দেশ করে ‘আপনার মতো কাগুজে বাঘ আমি সকাল-বিকাল নাশতা খাই’ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। সাবেক নৌমন্ত্রীকে হুঁশিয়ারিও দিয়েছেন এই তরুণ নেতা।

নিক্সনের এই মন্তব্য ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে শাজাহান খানকে উদ্দেশ করে নিক্সন বলেন, ‘আপনার মতো কাগুজে বাঘ আমি সকাল-বিকাল নাশতা খাই। আমার এলাকার এক কোদাল মাটি যদি কাটা পড়ে, তাহলে আপনার রাজনীতির বারোটা বাজাইয়া তেরোটা কইরা ছাইড়া দেব।’

গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় নিক্সন এসব কথা বলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্যে দিয়ে কুমার নদ বয়ে গেছে। ওই নদের কালামৃধা এলাকায় খননকাজ করছেন সাংসদ শাজাহান খানের ভাই হাফেজুর রহমান খান। এলাকাবাসীর অভিযোগ, নদে চর পড়েছে রাজৈর এলাকায়। কিন্তু নদের সেই অংশে খনন না করে ভাঙ্গা উপজেলার অংশে খনন করায় নদের তীরসংলগ্ন একটি বাড়ি ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সে বিষয়টি উল্লেখ করে সাংসদ নিক্সন বলেন, ‘পাশের উপজেলায় একটা কাগুজে বাঘ (শাজাহান খান) আছে। এই জায়গার বাঘটা (কাজী জাফর উল্যাহ) ধইরা খাঁচায় ঢুকাইছি, এবার মাদারীপুরের বাঘটাকে ধরব।’

শাজাহান খানকে গণবাহিনীর ডাকাত দাবি করে মজিবুর রহমান বলেন, ‘তেলাপোকাও পাখি আর শাজাহান খানও মানুষ। ওনারে আমি মানুষ মনে করি না, তেলাপোকার মতো পাখি। ওনার ওস্তাদরেই খাইয়া ফেলাইলাম, আর উনি তো কোনো বিষয় না। আমার সাথে খেলতে আইসেন না। জন্মের পর থেকে আমার বাপে আমারে প্লেয়ার বানাইছে। তাই খেলা আমরাও জানি। আপনার যদি সাহস থাকে, তাহলে নিক্সন চৌধুরীর সাথে মোকাবিলা করেন।’

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com