বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বিকেলে খালেদার সঙ্গে দেখা হতে পারে স্বজনদের

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে আজ  সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাক্ষাৎ করার কথা স্বজনদের। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

শামসুদ্দিন দিদার বলেন, আজ সোমবার বিকেলে  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর স্বজনদের। তবে দেখা না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।

এক মাসেরও বেশি সময় পর এই সাক্ষাৎ হচ্ছে উল্লেখ করে  শামসুদ্দিন দিদার আরো বলেন, গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই সাক্ষাতের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত জেল কর্তৃপক্ষ এই সিডিউল বাতিল করে বিজয় দিবসে সাক্ষাতের দিন  নির্ধারণ করে।

সর্বশেষ গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে  স্বাক্ষাৎ করেন তাঁর স্বজনরা। এরপর ৩০ দিন পেরিয়ে গেলেও দেখা করার অনুমতি মেলেনি। ফলে চরম উৎকণ্ঠায় ছিলেন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com