বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মিয়ানমারের আদালতে রোহিঙ্গাদের আর্তনাদ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ২৩ জন শিশুসহ ৯৩ জনকে হাজির করা হয় মিয়ানমারের পাথেইন এলাকার একটি আদালতে। ওই সময় আদালতে সাক্ষ্য দেন অভিযোগকারী অভিবাসন কর্মকর্তা। অভিযোগ প্রমাণিত হলে  আটকদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, উপযুক্ত কাগজপত্র ছাড়া রাখাইান ছেড়ে উরাওয়াদি যাওয়ার পথে শিশুসহ ৯৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাদের হাজির করা হয় আদালতে। এর আগে ২৮ নভেম্বর গ্রেপ্তার করা হয় তাদের।

আদালতে রোহিঙ্গাদের পক্ষে আইনজীবী থাজিন মিইন্ট মিয়াত উইন বলেন, রাখাইন রাজ্যে পরিস্থিতি অনেক খারাপ বলে তারা (রোহিঙ্গারা) পালাতে চেয়েছিল। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন রোহিঙ্গারা। ছাড়া পাওয়ার জন্য তারা আর্তনাদও করেছেন।

দেশটির সেনাবাহিনীর অভিযানের পর ২০১৭ সালে সাত লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্য ছেড়ে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। ‘গণহত্যার অভিপ্রায়ে’ এই অভিযানে হত্যা ও ধর্ষণ চালানো হয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত দল।

রাখাইন রাজ্যে এখনো ছয় লাখের কাছাকাছি রোহিঙ্গা বাস করেন। স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ মৌলিক অধিকার ঠিক মতো পান না তারা। জাতিসংঘের প্রতিবেদনে এ অবস্থাকে ‘শোচনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।

আদালতে এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে সামনের বছরের ৩ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com