বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মার্কিন দূতাবাসে হামলা : ফের ইরানকে দায়ী করল ওয়াশিংটন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাসে হামলা চালায়। ওই হামলার ঘটনার পর তেহরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে ওয়াশিংটন। ওয়াশিংটন বলছে, বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পেছনে ইরানের ইন্ধন রয়েছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস এই অভিযোগ করেছেন।

তিনি মরগ্যান ওরট্যাগাস তার বক্তব্যে মার্কিন দূতাবাস অবরোধকারী বিক্ষুব্ধ জনতাকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন।

ওরট্যাগাসের দাবি, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবরোধ আরোপ করেছেন তাতে ফল দিতে শুরু করেছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকও ইরানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন।

মার্কিন কর্মকর্তারা এমন সময় এসব অভিযোগ করলেন যখন ইরাকের সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জওয়ান নিহত হওয়ার জের ধরে ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাস অবরোধ করেছিল।

রবিবার সিরিয়া-ইরাক সীমান্তে হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলায় অন্তত ২৫ জওয়ান নিহত হন। ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দখলদার মার্কিন বাহিনীর এ হামলা মেনে নিতে পারেননি দেশটির জনগণ। তারা মার্কিন হামলায় নিহতদের দাফন সম্পন্ন করার পর  মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করতে রাজপথে নেমে আসেন এবং মার্কিন দূতাবাস অবরোধ করেন।

ক্ষুব্ধ জনতা মার্কিন পতাকায় আগুন দেয়ার পাশাপাশি দূতাবাসের দেয়ালে হাশদ আশ-শাবির পতাকা টানিয়ে দেন। তারা মার্কিন বিরোধী স্লোগান দেন এবং ইরাক থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিস্কার করার দাবি জানান।

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, মার্কিন দূতাবাস অবরোধকারী জনতা হাশদ আশ-শাবির অনুরোধে সাড়া দিয়ে বুধবার রাতে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com