বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, ইরানের সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা করা হলে তা হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। যুক্তরাজ্য এই ধরনের কোনো কাজে সমর্থন করে না। জনসনের ওই মুখপাত্র মনে করেন ট্রাম্প কোনো দিনই সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা চালাবেন না।

জনসনের মুখপাত্র ট্রাম্পকে আন্তর্জাতিক আইন ভালো করে পড়ার পরমার্শ দিয়ে বলেন, আপনি নিজের জন্য আন্তর্জাতিক আইনটি পড়ে নিতে পারেন। এটি ১৯৫৪ সালের দ্য হেগে স্বাক্ষরিত কনভেনশন ফর দ্য প্রটেকশন অব কালচারাল প্রপার্টি ইন দ্য ইভেন্ট অব আর্মড কনফ্লিক্ট। এটিই হচ্ছে সশস্ত্র সংঘর্ষের সময় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে সম্পাদিত প্রথম আন্তর্জাতিক চুক্তি।

কাসেম সোলাইমানির হত্যা নিয়ে উত্তেজনার আবহেই সম্প্রতি ইরানকে হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। টুইটারে তিনি লেখেন, সোলাইমানি হত্যার বদলা হিসাবে কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানের ওপর হামলা হলে, যুক্তরাষ্ট্র ইরানের আরো ৫২টি জায়গায় আক্রমণ করার জন্য চিহ্নিত করে রেখেছে। তার মধ্যে এমন কয়েকটি জায়গা রয়েছে যা ইরান ও তার সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ। এই সব লক্ষ্যবস্তুতে খুব দ্রুত এবং খুব কঠোর আঘাত হানা হবে। আর কোনো হুমকি সহ্য করবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন হুমকির পরই ডাইনিং স্ট্রিট এই প্রতিক্রিয়া জানায়।

সূত্র: গার্ডিয়ান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com