বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ভারতে মুসলিম নির্যাতন,গনহত্যা,পবিত্র মসজিদে অগ্নিসংযোগ করায় বিক্ষোভ মিছিল

ঢাকা অফিস : ভারতে মুসলিম নির্যাতন,গনহত্যা,পবিত্র মসজিদে অগ্নিসংযোগ এবং বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে, আজ পবিত্র জুম্মার নামায শেষে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর সমর্থকরা) ও তৌহিদ জনতা। এসময় তারা সাম্প্রদায়িক শক্তি ইসলামের দুশমন মোদীর দুই গালে জুতা মারো তালে তালে শ্লোগান দেয়। আগামী ১৭ মার্চ ঘেরাও কর্মসূচির আহবান জানানো হয়। পরে সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করে নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল কালাম আজাদ, সদস্য ইউনুস আলী, নায়েবে আমীর আঃহক আজাদ, সভাপতি আ.ন.ম. মামুনুর রশীদ, সম্পাদক প্রভাষক শফিকুল হক, এমদাদুল হক, শাজাহান তালুকদার, ছাত্র আন্দোলনের সভাপতি সোহরাব হোসেন, শ্রমিকআন্দোলনের আবু তালেব, শাহাদাৎ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com