বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পরপর দু’বার সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জেএসকেএফ বগুড়া জেলা শাখার বিবৃতি

বগুড়া অফিস : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহে ১০টাকা কেজি দরে সরকারী চাল বিক্রির অনিয়মকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় সংবাদকর্মীকে মারপিটের ঘটনা এবং উক্ত ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ইউপি চেয়ারম্যানের বড় ভাই মশিউর রহমান হিরন ও তার সহযোগী কর্তৃক জিটিভি বগুড়া প্রতিনিধি আমজাদ হোসেন মিন্টু’র ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টাসহ তাকে প্রাননাশের হুমকির প্রতিবাদে বিবৃতি দিয়েছে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) বগুড়া জেলা শাখা। বগুড়া জেলা শাখার সভাপতি সাংবাদিক নয়ন রায় কর্তৃক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ঘটনার ৫দিন অতিবাহিত হলেও প্রশাসন এখন পর্যন্ত উক্ত ঘটনার সাথে যুক্ত দোষীদের গ্রেফতারের কোন পদক্ষেপ নেননি, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সাথে জড়িতদের গণমাধ্যম কর্তৃক চিহ্নিত করা হলেও প্রশাসন তাদের এখনো আইনের আওতায় নিয়ে আসেনি। একই সাথে প্রশাসনের নিরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন শিবগঞ্জ উপজেলার সচেতন জনসাধারণ। আইন সবার জন্য সমান হলে কেন উক্ত ২টি ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে কঠর আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছেনা তা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রতিবাদ জানিয়ে বিবৃতিদাতারা হলেন, সংগঠনের বগুড়া জেলা সভাপতি সাংবাদিক নয়ন রায়, সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, কোষাদক্ষ মোঃ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জিএম মিজান, মোঃ নুরুল ইসলাম, মোঃ রঞ্জু ইসলাম, সাধারণ সদস্য মোঃ শাকিল ইসলাম, শ্রী অসীম চন্দ্র বড়াই সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com