বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নবাবগঞ্জে কোভিড-১৯ দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ

সৈয়দ হারুনুর রশীদঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকাল ১০ টায় উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেনের নেতৃত্বে লোকা হাইস্কুল ফুটবল মাঠে ইউনিয়নের ৪৫০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এ-সময় ট্যাগ অফিসার হিসেবে ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার শাফিউল ইসলাম।এছাড়াও পুটিমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আলম, ইউনিয়ন পরিষদের সচিব পারভেজ কবির সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com