বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বার হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন মির্জা আব্বাস

দেশে করোনা সংকটকালীন সময়ে ১২ হাজার অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র ও মন্ত্রী মির্জা আব্বাস এবং বিএনপি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

সংসদীয় আসন ঢাকা-৮ ও ৯ এর প্রতিটি থানা এবং ওয়ার্ডের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

ঢাকা-৮ আসনে বিএনপির ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুর বিশেষ তত্ত্বাবধানে এই উপহার সামগ্রী বিতরণের দায়িত্বে ছিলেন বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

এই বিতরণের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার পল্টন থানার ১৩ নং ওয়ার্ডে ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আনভীর আদেল খান বাবু, পল্টন থানা বিএনিপর সিনিয়র সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী এস এম আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুঈদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক এমরানের তত্ত্বাবধানে রাজারবাগ, শান্তিনগর, চামেলিবাগ, পল্টন, বায়তুল মোকাররম, স্টেডিয়াম ও গুলিস্তান এলাকায় এই উপহার সামগ্রী পৌঁছানোর কাজ সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পল্টন থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আফসার উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম মুনশি, সাবেক সহ- সভাপতি আবদুর রউফ, ১৩ নং ওয়ার্ড বিএনপির নেতা শাহাবুদ্দিন, ওয়ার্ড নেতা আল-আমিন বাদশাহ, ওয়ার্ড নেতা মোহাম্মদ জিয়াউল হক আনোয়ার, স্টেডিয়াম ইউনিটের সভাপতি মো: বাবু, যুবদল নেতা মাসুদ খান, লিওন হকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com