বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মসজিদে তারাবির নামাজে মোট ১২ জনের অংশগ্রহণ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে রমজান মাসে মুসুল্লিদের বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়েছে। তবে ১০ জন মুসুল্লি ও দুজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদগুলোতে তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে।

এ ছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের সমাবেশ করা যাবে না। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনাসহ একটি সার্কুলার জারি করবে।

বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয় মসজিদে জুমা ও জামাতে নামাজ আদায় বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আগে জারি করা নির্দেশনা কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com