বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল দোহালী গ্রামে করোনার কারণে কর্মহীন ঘরবন্দী দরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিলেন উদয়ন সংঘ।
গতকাল ২৪ এপ্রিল শুক্রবার বেলা ১১ টার দিকে করোনার কারণে কর্মহীন ঘরবন্দী দরিদ্র ১২৪ পরিবারে আড়াই কেজি চাল, আলু ও ডালসহ খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন উদয়ন সংঘের সভাপতি লিটন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক বিনয় কুমার হাজরা, কোষাধ্যক্ষ রতন কুমার মন্ডলসহ সংঘের সদস্যবৃন্দ। সভাপতি লিটন কুমার মন্ডল জানান, তাদের ব্যক্তিগত উদ্যোগে করোনার কারণে কর্মহীন ঘরবন্দী দরিদ্র ১২৪ পরিবারে ওইসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
সাধারণ সম্পাদক বিনয় কুমার হাজরা জানান, ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংঘটি বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও প্রতিবছর ১০জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর বই, খাতা, কলমসহ যাবতীয় খরচ প্রদান করা হয়। তিনি আরো জানান, করোনার প্রভাব যতদিন থাকবে তাদের এ কার্যক্রম চলমান থাকবে।