বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের আনবে তিনটি ফ্লাইট

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরো তিনটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে সরকার। গতকাল সোমবার (২৭ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ থেকে ৩ মে পর্যন্ত তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।

আগামী ১ মে কলকাতা থেকে ঢাকাগামী ফ্লাইটটি সমন্বয় করবে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। ২ মে দুপুর আড়াইটায় দিল্লি থেকে ঢাকাগামী ফ্লাইটটি সমন্বয় করবে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ৩ মে দুপুর আড়াইটায় মুম্বাই থেকে ঢাকাগামী ফ্লাইটটি সমন্বয় করবে মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com